গ্রামগঞ্জ থেকে সবজি বিক্রি করতে এসে হেনস্থার প্রতিবাদে ও তৈরী হয়ে থাকা সরকারি কৃষি মান্ডি বাজার চালু করার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তেলঘানি মোড় এলাকার রায়গঞ্জ-বালুঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা। অবরোধের খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
জানাজায় রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি রায়গঞ্জ শহরের বাজারে বিক্রি করতে নিয়ে আসে। কিন্তু মাঝে মধ্যেই তাদের হেনস্থা শিকার হতে হয় তাদের। কিন্তু শহরের পাশেই উদয়পুর এলাকায় ইতি মধ্যেই সরকারি কিষান মান্ডি তৈরী হলেও আজো তা চালু করা হয়নি। যাতে কৃষকদের বারবার হেনস্থার শিকার না হতে হয় অবিলম্বে সরকারি কিষান মান্ডি চালু করার দাবিতে শনিবার রায়গঞ্জের তেলঘানি মোড় এলাকার রায়গঞ্জ-বালুঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা। তাদের দাবি যে উদ্দেশ্যে কিষান মান্ডি তৈরি করা হয়েছে তা বাস্তব রুপ দিতে হবে। প্রায় ঘণ্টা দুয়েক অবরোধ চলে পড়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারিরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/kMyZ8FCl_Ys